চীনে ঢুকতে পারবেন না ভারতীয়রা।
বৃহস্পতিবার এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বেইজিং।
গত সপ্তাহে ‘বন্দে ভারত’ মিশনের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করোনা আক্রান্ত ১৯ জন ভারতীয় শনাক্ত হওয়ায় এই কড়াকড়ি আরোপ করেছে চীন।
বৃহস্পতিবার এক টুইটবার্তায় ভারতের চীনা দূতাবাস জানিয়েছে, করোনার কারণে ভারতীয় নাগরিকদের (বৈধ ভিসা বা চীনের রেসিডেন্ট পারমিট থাকলেও) চীন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতে থাকা চীনা দূতাবাস বা কনস্যুলেট এই ক্যাটাগরির কর্মীদের স্বাস্থ্য বিষয়ক পত্রও সরবরাহ করবে না।