জো বাইডেন নির্বাচনে জিতলে বাংলাদেশ বেশি সহযোগিতা পাবে

ডেমোক্র্যাট নেতা জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে বাংলাদেশের সংকটপূর্ণ ইস্যুগুলোতে, যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও বেশি সহযোগিতা করবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

পাশাপাশি যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা, সহজে স্থায়ী হওয়ার সুবিধা পাবেন বলেও মনে করছেন তারা।
ডোনাল্ড ট্রাম্পের আমলে, অভিবাসনবিরোধী যে মনোভাব গড়ে উঠেছিল তা থেকে সরে আসবে ওয়াশিংটন।

নানামুখী ব্যর্থতায় মাত্র চার বছরেই ভোটারদের আস্থায় চিঁড় ধরিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।
তাই নির্বাচনী মাঠে সাধারণ মার্কিন নাগরিকদের ভোট অনেকাংশে কম পেয়েছেন তিনি।
পক্ষান্তরে এগিয়ে এসেছেন, ডেমোক্র্যাট নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
শেষ পর্যন্ত বাইডেন ক্ষমতা গ্রহণ করলে, তা কেবল যুক্তরাষ্ট্রই নয়, পুরো বিশ্ব ব্যবস্থার জন্যই ভালো বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.