যুক্তরাষ্ট্রে একদিনে হাজারের বেশি মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের আমেজ এখনও শেষ হয়নি।
বেশ কিছু রাজ্যের ভোট গণনা এখনও বাকি আছে। কী হতে যাচ্ছে বা কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট না নিয়ে জল্পনা-কল্পনা এখনও শেষ হয়নি।
এর মধ্যেই দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে চলেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নতুন করে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় বেশি।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৫ জন।
এই সময়ের মধ্যে মারা গেছে ১ হাজার ২২৬ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.