ভিয়েনায় হামলা: বাংলাদেশি দ্বৈত নাগরিকসহ গ্রেফতার ১৪

ভিয়েনায় সন্ত্রাসী হামলার ঘটনায় গত মঙ্গলবার ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে বাংলাদেশি দ্বৈত নাগরিকও রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। ১৮টি বাড়ি তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। রয়টার্সসহ অস্ট্রিয়ার গণমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

গত সোমবার এক বন্দুকধারী ভিয়েনায় গুলি চালিয়ে চারজনকে হত্যা করে।
এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
মঙ্গলবার (৩ নভেম্বর) তাদের পক্ষ থেকে দায় স্বীকার করে টেলিগ্রামে ছবিসহ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
হামলার ঘটনায় গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্তগুলো বিশ্লেষণ করা হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.