বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত দেশ ভারতে কমছে না সংক্রমণ ও প্রাণহানি।
গত একদিনে ৪৭ হাজরের বেশি ভারতীয়র করোনা শনাক্ত হয়েছে।
এতে করে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। থেমে নেই প্রাণহানিও।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭০ জনের মৃত্যু হয়েছে সেখানে। তবে আশা জাগাচ্ছে সুস্থতা।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৬৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৮৪ লক্ষ ১১ হাজার ৭২৪ জন। এছাড়া বেশ কয়েক দিন ধরে দেশের দৈনিক মৃত্যু ৫০০ নীচে থাকার পর গত দু’দিনে তা আবার একটু বেশি।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৭০ জনের। দেশে করোনা প্রাণ কেড়েছে ১ লক্ষ ২৪ হাজার ৯৮৫ জনের। এর প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে। দ্বিতীয় ও তৃতীয়তে কর্নাটক এবং তামিলনাড়ু। এর পর ক্রমান্বয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি। পঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানাতেও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য।