টোকিওতে ফ্লাইট চালু করেছে তাইওয়ানের স্টারলাক্স

এভিয়েশন নিউজ ডেস্ক :

স্টারলাক্স এয়ারলাইনস কোম্পানি তাইওয়ান থেকে টোকিওতে তারা ফ্লাইট চালু করেছে। আগামী মাস থেকে ওসাকায়ও ফ্লাইট চালু হচ্ছে। টিকে থাকার লড়াইয়ে মরিয়া প্রয়াসের কারণে কভিড-১৯ মহামারীর মধ্যেই ফ্লাইট চালু করছে তাইওয়ানভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। খবর কিয়োদো।

স্টারলাক্সের শীর্ষ নির্বাহী কর্মকর্তা গ্লেন চাই সাংবাদিকদের বলেন, তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর নিকটবর্তী নারিতা ও ওসাকার কানসাই বিমানবন্দরে প্রতি সপ্তাহে দুটি রাউন্ড ট্রিপ পরিচালনা করবেন তারা।

তিনি আরো জানান, আগামী মাস থেকে ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে স্টারলাক্স।

স্বল্পমেয়াদি ব্যবসায়িক সফরের জন্য জাপান যখন তার সীমান্ত খোলার ঘোষণা দিয়েছে তখন ফ্লাইট চালুর ঘোষণা দিল তাইওয়ানভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। আগামী মাস থেকে জাপান যদি তাদের বিধিনিষেধ আরো শিথিল করে তাহলে ফ্লাইটের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান গ্লেন চাই।

২০১৮ সালের মে মাসে প্রতিষ্ঠিত উড়োজাহাজ সংস্থাটি চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে নিয়মিত ফ্লাইট চালু করেছিল। তাইওয়ান থেকে ম্যাকাও, মালয়েশিয়ার পেনাং ও ভিয়েতনামের ডানাং বিমানবন্দরে প্রতিদিন ফ্লাইট চালু করেছিল তারা।

প্রতিষ্ঠার পর থেকে উড়োজাহাজ সংস্থাটি ৯ কোটি ৭৮ লাখ ডলার লোকসান গুনেছে বলে জানা গেছে। এর অর্ধেকেরও বেশি হয়েছে চলতি বছরের প্রথমার্ধে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.