মিয়ানমারে আজ জাতীয় নির্বাচন

মিয়ানমারে জাতীয় নির্বাচন আজ রোববার।
দেশটির ৩ কোটি ৭০ লাখ মানুষ এতে ভোট দেবেন।
ছোট বড় মিলিয়ে ৯০টি দল এতে অংশ নিচ্ছে। জাতীয় নির্বাচন বাদেও রাজ্যগুলোতেও ভোট হবে এদিন।

বিশ্লেষকদের ধারণা, দেশব্যাপী রোহিঙ্গাবিরোধী জনমত গড়ে তুলে এবারও ক্ষমতায় আসতে পারেন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি।

প্রায় ৫০ বছর সামরিক শাসনের অবসান ঘটিয়ে ২০১০ সালে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে মিয়ানমার।
গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পান দেশটির জনপ্রিয় নেত্রী সু চি।

সেনাবাহিনী তৎকালীন বার্মার ক্ষমতা দখল করে মূলত ১৯৬২ সালে।
এরপর ১৯৯০ সালের ২৭ মে সামরিক শাসকদের তত্ত্বাবধানে মিয়ানমারে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সেই নির্বাচনে সু চি’র দল জয় পেলেও ২০১১ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে সেনাবাহিনী।
২০০৮ সালে দেশটিতে সংবিধান গৃহীত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.