রাশিয়ার একটি সামরিক ঘাঁটিতে সহকর্মীর গুলিতে তিন সেনা নিহত হয়েছেন।
এ ঘটনার পরপরই হামলাকারী ওই রুশ সামরিক কর্মকর্তা পালিয়ে গেছেন।
স্থানীয় সময় সোমবার ভোর ৫টার দিকে বাল্টিমোর বিমানবন্দরের কাছের সামরিক ঘাঁটিতে হামলা হয়।
স্থানীয় গণমাধ্যমগুলির তথ্যমতে, অ্যান্টন মাখারভ নামে ২০ বছর বয়সী ওই কর্মকর্তা আরেক সহকর্মীর কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে তার সহকর্মীদের ওপর গুলি চালায়।
এ ঘটনায় সিপাহী এবং সেনা অফিসারদের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে।
আরো পড়ুন: সমালোচনার মুখে ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ দেখাচ্ছে ফ্রান্স
জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ভোরোনেঝ শহরের বিমান ঘাঁটির কাছে হামলা চালানো হয়।
এ ঘটনায় আহতের খবরও পাওয়া গেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে হামলাকারী পালিয়ে যাওয়ায় যৌথভাবে ওই সেনাকে আটক করতে অভিযানে নেমেছে রুশ সামরিক কমান্ড।