মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এবার সবচেয়ে বড় ইস্যু ছিল করোনা মহামারি। দ্বিতীয়বার ক্ষমতা লাভের পথে ট্রাম্পের সামনে সবচেয়ে বড় কাঁটাও ছিল এটাই।
মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা তার ভোটব্যাংকের অনেকটাই ফাঁকা করে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
নির্বাচনের আগেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন বাজারে আসলে পরিস্থিতি ভিন্ন হতো বলে মনে করেন অনেকে।
ফলে নির্বাচনের পাঁচদিন পর মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার তাদের ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হওয়ার ঘোষণা দেয়ায় বেজায় ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার একাধিক টুইটে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ), ফাইজার ও ডেমোক্র্যাটদের আক্রমণ করেছেন এ রিপাবলিকান নেতা।
তিনি বলেন, নির্বাচনের আগে আমি, ‘ভ্যাকসিন বিজয়’ পাই, তা চায়নি এফডিএ ও ডেমোক্র্যাটরা। নির্বাচনের পাঁচ দিন পরে এটি (ঘোষণা) এসেছে, যেমনটা আমি সবসময় বলেছি!