করোনাভাইরাসের তাণ্ডবে ‘‌অন্ধকার ঘনিয়ে’ আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে

আসছে শীতে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনেই ২ লাখ মানুষ করেনায় আক্রান্ত হতে পারে- এমন সতর্কবার্তা দিয়ে সবাইকে প্রস্তুত থাকার নিদের্শ দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া বাইডেনের কোভিড উপদেষ্টা ডা. মাইকেল অস্টারহোলম।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিড-১৯ এর উপদেষ্টা বোর্ডে যোগ দিয়ে আমেরিকানদের সতর্ক থাকতে বললেন ডা. মাইকেল।
কিছুদিনের মধ্যেই আক্রান্ত আশঙ্কাভাবে বাড়তে পারে বলেও জানান তিনি।
বলেন, শীতে করোনা আরও খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দেবে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয় লকডাউন চাচ্ছি।

বাইডেনের এই উপদেষ্টা আরও বলেন, ‘অন্ধকার মাস’ আসছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মহামারি মোকাবিলায় সাধারণ মানুষের ঘরে থাকাটা জরুরি।
একই সঙ্গে সংক্রমণ যেন না বাড়ে, সেজন্য স্বাস্থ্য সুরক্ষা পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে।
নয়তো সবাই বিপদের দিকে ধাবিত হব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.