বায়ু দুষণে দিল্লিতে আধা হাত দূরের বস্তুও দেখা যাচ্ছে না

শীতের আগেই ভারতের দিল্লির বাতাসে দূষণ এতটাই বেড়েছে যে, আধ হাত দূরের বস্তুও দেখা যাচ্ছে না।
দূষণ নিয়ন্ত্রণে শহরে সব ধরনের আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
ভারতের পরিবেশ আদালতের এ রায়ে দীপাবলী উৎসবে বাজি পোড়াতে পারবেন না দিল্লির বাসিন্দারা।

নভেম্বরের শুরুতেই ভারতের রাজধানী দিল্লির রাস্তায় হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে পারছে না যানবাহনগুলো। শীত জেঁকে বসার আগেই মারাত্মক আকার ধারণ করেছে বায়ু দূষণ।

কয়েক হাত দূরের মানুষ কিংবা যানবাহন কিছুই দেখা যাচ্ছে না।
মঙ্গলবার শহরটির বায়ুমানের মাত্রা রেকর্ড করা হয় ৫শ’ ৩৪ এ.কিউ.আই, যা স্বাভাবিকের চেয়ে কয়েকশো গুণ বেশি।

এক নগরবাসী বলেন, কোনো কিছু দেখতে পারছি না। চোখমুখ জ্বালাপোড়া করছে।
নিশ্বাস নিতে পারছি না। বায়ুদূষণের কারণে এখানে বসবাস করা কঠিন হয়ে পড়ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.