নির্বাচনের এক সপ্তাহ পর ভোট দেয়ার ডাক ট্রাম্পপুত্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের দিন ছিল গত ৩ নভেম্বর।
কিন্তু এর এক সপ্তাহ পরে এসে মার্কিন ভোটারদের ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প।
এ নিয়ে রীতিমতো ট্রলের বন্যা বইয়ে যাচ্ছে তাকে নিয়ে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মঙ্গলবার মার্কিন ভোটারদের ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়ে একটি টুইট করেছেন ট্রাম্পপুত্র।

টুইটে তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের ভোটারদের ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাওয়ার অনুরোধ জানান।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.