যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
তবে এখনও পরাজয় স্বীকার করেননি বর্তমান প্রেসিডেন্ট।
নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তবে ট্রাম্পের এ দাবির ওপর বিশ্বাস নেই বেশিরভাগ মার্কিনিরই।
এডিসন রিসার্চের তথ্যমতে, গত ৩ নভেম্বরের নির্বাচনে জয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট ছাপিয়ে বাইডেন পেয়েছেন ২৭৯ ভোট, ট্রাম্প পেয়েছেন ২১৪টি।
এখনও তিনটি অঙ্গরাজ্যের ফল ঘোষণা বাকি।
এ নির্বাচনে মোট পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৭৬ দশমিক ৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ, আর ট্রাম্প পেয়েছেন ৭১ দশমিক ৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।