ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার এবং বার্সেলোনার পাল্টাপাল্টি আইনি মারপ্যাঁচ যেন থামছেই না। গেল ক’দিন আগে বাড়তি বেতন দেওয়ার অর্থ ফেরত পাওয়ার বিষয়ে মামলা করার হুমকি দেয় বার্সেলোনা।
নেইমারের কাছে পাওনা ১০০ কোটি টাকা (১০ মিলিয়ন ইউরো) দাবি করে মামলার প্রস্তুতি নিচ্ছিল বার্সেলোনা।
কিন্তু তার আগেই উল্টো ক্লাবটির বিরুদ্ধে মামলা করে দিলো নেইমার।
নেইমারের আইনজীবী নিশ্চিত করেছেন এ তথ্য।
ক্লাবের কাছে নেইমার দাবি করেন প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকা।
শুধু মামলাই করেননি নেইমার, তার প্রতিনিধির মাধ্যমে অন্য একটি আবেদনও জানিয়েছেন। জরিমানার অর্থ থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদনও জমা দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
গেল জুনে আদালত রায় দিয়েছিল নেইমার যেন বার্সেলোনা ক্লাবকে ৬.৭ মিলিয়ন ইউরো ফিরিয়ে দেয়। এই জরিমানা থেকে মুক্তি পেতেই আবেদন করেন নেইমার।