জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পাওয়ার মাধ্যমে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেলেন জো বাইডেন।
অন্যদিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জয় পেয়ে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৩২টি ভোট। এদিকে নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পর শুক্রবার করোনা ভাইরাস নিয়ে বক্তৃতা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, তার প্রশাসন কোনো অবস্থাতেই লকডাউন দেবে না।
এসময় তিনি নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার বিষয়ে কোন কথা বলেননি।
সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের আভাস পাওয়ার পর এক রকম লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন ট্রাম্প।
অবশেষে শুক্রবার নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পর করোনা ভাইরাস নিয়ে “অপারেশন ওয়ারপ স্পীড” নামে এক অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য রাখেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনা আবারও ভয়াবহ আকার ধারণ করলেও প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন, তিনি লকডাউন করবেন না।