‘আগে জনস্বাস্থ্য পরে অর্থনীতি’

কানাডায় করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ডসংখ্যক বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার এবং মেয়রদের অনুরোধ করে বলেছেন, ‘কানাডিয়ানদের ঝুঁকিতে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন না।’

তিনি বলেন, প্রয়োজন হলে আরও সাহায্য দেবে ফেডারেল সরকার।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়ায় জনগণকে সুরক্ষিত রাখতে এবং চাকরির সুরক্ষার জন্য সরকারের ওপর চাপ বেড়েছে। অর্থনীতির ধীরগতির কথা না ভেবে জনস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন।

মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো এসব বলেন।

তিনি বলেন, আমি প্রিমিয়ার এবং আমাদের মেয়রদের অনুরোধ করছি সঠিক কাজটি করার জন্য। জনস্বাস্থ্য রক্ষায় এখনই কাজ করুন। মনে রাখতে হবে আগে জনস্বাস্থ্য পরে অর্থনীতি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.