‘ট্রাম্প হারতে পছন্দ করেন না’

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ট্রাম্পের মার্কিন নির্বাচনে জালিয়াতির অভিযোগের কারণ তিনি হারতে পছন্দ করেন না।

মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জালিয়াতির মাধ্যমে জয় পেয়েছে বলে দাবি করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকানদের এমন ভিত্তিহীন দাবি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন বারাক ওবামা।
এর পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ‘স্পষ্টভাবে’ জিতেছেন বলে দাবি করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারটি আগামী রোববার (১৫ নভেম্বর) প্রচারিত হবে।

ওবামা বলেন, ‘আমি আরও বিচলিত অন্যান্য রিপাবলিকানদের আচরণে।
যারা এই বিষয়টি খুব ভালোভাবে জানেন অথচ তারাও এই ভিত্তিহীন দাবি করে যাচ্ছেন।
যা কেবল বাইডেন প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং সার্বিকভাবে গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.