ক্ষমতার সবটুকু ব্যবহার করে নৃশংস সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়তে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। সন্ত্রাসের বিরুদ্ধে নতুন তৎপরতার মধ্যে ইন্টারনেটে ইসলামিস্টদের প্রোপাগাণ্ডা নজরদারি, সীমান্তে কড়াকড়ি বাড়ানো ও তথ্য ভাগাভাগি করে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্যারিসে সন্ত্রাসী হামলার ঠিক পাঁচ বছর পর সন্ত্রাস দমন নিয়ে আলোচনায় বসলেন ইউরোপিয়ান ইউনিয়নের অভ্যন্তরীণ মন্ত্রীরা।
প্রকাশ করলেন এ বিষয়ে একটি যুগ্মবিবৃতি।
যদিও ইইউ’র সার্বিক অভিবাসন ও রাজনৈতিক আশ্রয়নীতি নিয়েই আলোচনা করার কথা ছিল আজ। কিন্তু কথায় কথায় আলোচনার মোড় ঘুরে যায় ইউরোপে সশস্ত্র ইসলামিস্ট গোষ্ঠীদের নিয়ন্ত্রণ প্রসঙ্গে।
বিবৃতিতে মন্ত্রীরা বলেন, জার্মান অভ্যন্তরীণ মন্ত্রী হর্স্ট জেহোফার এ বিবৃতিকে আশার আলো হিসাবে দেখছেন৷ তার মতে, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো একজোট হলে ইউরোপ ‘সুপার পাওয়ার’ হতে পারবে৷
মন্ত্রীরা যে কয়টি পরিকল্পনার কথা বলেছেন, তার কয়েকটি বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে৷ এর মধ্যে অন্যতম হলো ব্যক্তিগত অনলাইন কথোপকথনে কর্তৃপক্ষের নজরদারির বিষয়টি৷