বিভিন্ন উৎসবকে ঘিরে সাধারণ মানুষের সঙ্গে মেতে থাকেন তারকারাও।
সে হোক বিনোদন জগতের কেউ বা ক্রীড়া অথবা অন্যকোনো জগৎ। তারই ধারাবাহিকতায় তারকারা শুভেচ্ছা বার্তা এবং নানা অনুরোধ জানান ভক্তদের। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও তার ব্যতিক্রম নন।
প্রতিটি উৎসবে ভক্ত ও দেশবাসীকে বার্তা দেন তিনি। কিন্তু এবার দিপাবলির শুভেচ্ছা নিয়ে ঘটেছে লঙ্কা কাণ্ড।
উৎসব যাই হোক না কেন এবার গোটা বিশ্বই কোভিডের কারণে পরিস্থিতি বদলে গেছে। চাইলেও অনেকেই ঘর থেকেই বের হতে পারছেন না। উৎসবে অংশ নেয়া তো অনেক পরের বিষয়। তবে যেসব অঞ্চলে প্রকোপ কম সেখানে জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বেশি সংক্রমিত বা ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ভারত একটি। গোটা বছরই কেটেছে মানুষের লকডাউনে বন্দি থেকে। তাই দিপাবালিতে এবার মানুষ একটু খানি আনন্দে মেতে উঠতে চেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।