ইসরাইল প্রথমবারের মতো দুটি আয়রন ডোম মিজাইল ডিফেন্স রাডার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে।
২০১৯ সালের আগস্টে করা চুক্তি অনুসারে সম্প্রতি এই দুটি মাল্টি-মিশন রাডার (এমএমআর) যুক্তরাষ্টের সেনাবাহিনীকে হস্তান্তর করেছে ইসরাইল।
মধ্যপ্রাচ্যভিত্তিক আরব নিউজ জানায়, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা ইলটিএ অত্যাধুনিক ওই এমএমআরগুলো তৈরি করেছে।
ইলটিএন সিইও ইয়োয়াভ টরজেমেন বলেন, আমরা আমাদের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রকে সর্বাধুনিক প্রযুক্তির এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছি।
সামরিক এ অস্ত্রের পরবর্তী চালান আগামী বছরের ফেরুয়ারিতে যুক্তরাষ্ট্রকে সরবরাহ করা হবে বলা জানান তিনি।