‘ট্রাম্পের পরাজয় মেনে নেওয়া উচিত’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন পরাজয় মেনে নেওয়ার সময় এসেছে।
জো বাইডেনের জয় মেনে নিতে নিয়ে তাকে হার মেনে নিতে হবে।
ওবামা বলেছেন, নির্বাচনের ফলাফল উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

গত শনিবার ব্যাটলগ্রাউন্ড নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় ভোটের গণনা আর পুনর্গণনা পর্ব শেষ হয়েছে।
ফলাফলে ইতোমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজে জয় পেয়েছেন।
তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৩২টি ভোট।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ২৭০ আগেই ছুঁয়ে ফেলায় জো বাইডেনের জয় আগে থেকেই নিশ্চিত ছিল।
মার্কিন গণমাধ্যমগুলোও তাকেই বিজয়ী ঘোষণা করেছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.