অবশেষে পরাজয় মেনে নিলেন ডোনাল্ড ট্রাম্প

অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের জয়ের কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে সেই সাথে ভোট কারচুপির অভিযোগ করেছেন ট্রাম্প। তার অভিযোগ, নির্বাচনে জালিয়াতি করেই জিতেছেন জো বাইডেন।
রোববার এক টুইট বার্তায় এ কথা জানান ট্রাম্প।

প্রথম থেকেই নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন ট্রাম্প।
রোববার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বাইডেনের নাম উল্লেখ না করে বলেন, ‘তিনি জিতেছেন, তবে নির্বাচনে জালিয়াতি করে।’
ট্রাম্প আরো বলেন, ভোট গণনা করেছে কট্টর বামপন্থী ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠান ডমিনিয়ন, যাদের বিরুদ্ধে অনেক দুর্নাম রয়েছে। এছাড়া ‌‌জো বাইডেনকে জিতিয়ে দিতে ভূমিকা রেখেছে মিডিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.