আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ ব্যাশ লিগ। আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কদিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল।
কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের জন্য শাস্তি পেয়ে থাকেন, তাদের খেলার ব্যাপারে সাধারণত অনুমতি দেয় না সিএর নৈতিক পুলিশ বিভাগ। সাকিবের সাম্প্রতিক শাস্তিই হয়তো তাদের নিরুৎসাহিত করেছে।
তাই নিষেধাজ্ঞা উঠে গেলেও বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের।