ইতালিতে দৈনিক ৩০ হাজারের বেশি করোনা আক্রান্ত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ডুবেছে প্রাচীন সভ্যতার দেশ ইতালি।
গড়ে ৩০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে প্রতিদিন।
প্রথম পর্যায়ের ভাইরাস আগ্রাসনকে যেমনভাবে ঠেকিয়ে দিতে পেরেছিল ইতালি সরকার- দ্বিতীয় পর্যায়ে এসে হিমশিম খেতে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে।
অর্থনীতিকেও রক্ষা করা যাচ্ছে না কোনভাবেই।

বর্তমানে ইতালির করোনা সংকট জটিল থেকে জটিলতর হচ্ছে।
দু’সপ্তাহ আগে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেছিলেন, আগামী মার্চ মাসে সমগ্র ইতালিতে ৩ ইউরোতে মিলবে করোনার ভ্যাকসিন।

কিছু দিন পর স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্প্যান্সি বলেন, আগামী জানুয়ারিতে মিলবে করোনার ভ্যাকসিন। এখন আবার সরকার বলছে ডিসেম্বরেই মিলবে কার্যকরী ভ্যাকসিন।
কিন্তু এই ভ্যাকসিন কোথায় থেকে আসবে বা কোন প্রতিষ্ঠান সরবরাহ করবে কিংবা ইউরোপের কোন দেশ তার যোগান দেবে তার কোন সঠিক উত্তর নেই সরকারের কাছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.