কারাবাখে সেনা পাঠাতে পার্লামেন্টের অনুমতি চাইলেন এরদোয়ান

আজারবাইজানে শান্তিরক্ষী পাঠাতে তুরস্কের পার্লামেন্টের অনুমতি চেয়েছেন তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান।
সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় এক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহের সংঘর্ষের অবসান ঘটে।
ওই চুক্তি অনুযায়ী এরই মধ্যে আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।
ওই চুক্তিতে বিতর্কিত সীমান্তে তুর্কি শান্তিরক্ষী মোতায়েনেরও কথা রয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায়, সোমবার (১৬ নভেম্বর) প্রেসিডেন্ট এরদোয়ান পার্লামেন্টের কাছে সেনা পাঠানোর অনুরোধে বলেছেন, তুর্কি সৈন্যরা যাতে রাশিয়ার শান্তিরক্ষীদের সঙ্গে যৌথভাবে আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে পারে সে জন্য অবিলম্বে তাদের আজারবাইজানে পাঠানো প্রয়োজন।
আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে তুর্কি পার্লামেন্ট তার সিদ্ধান্ত জানাবে বলে আনাদলু জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.