আফগানিস্তান-ইরাক থেকে আরও সেনা প্রত্যাহারের ঘোষণা দেবেন ডোনাল্ড ট্রাম্প

বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তান এবং ইরাক থেকে আরও সেনা প্রত্যাহারের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানে বর্তমানে ৫ হাজার সৈন্য রয়েছে। আগামী জানুয়ারির মাঝামাঝিতে এই সংখ্যা কমিয়ে ২ হাজার ৫শ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অপরদিকে, ইরাকে বর্তমানে সেনা রয়েছে ৩ হাজার।
এ থেকে সেনা কমিয়ে ২ হাজার ৫শ’তে নামিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে, তিনি চান ক্রিসমাসের আগেই সেনারা সবাই দেশে ফিরে আসুন।
তবে নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে কিছুটা অস্থিরতা বিরাজ করছে।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে হেরে গেছেন ট্রাম্প।

নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন জো বাইডেন।
অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। মার্কিন গণমাধ্যমগুলোতে এর মধ্যেই বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
কিন্তু নিজের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না ট্রাম্প।
এমনকি ক্ষমতা হস্তান্তরেও তার প্রশাসনের কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.