‘কুকুরের মালিকদের করোনা ঝুঁকি বেশি’

বলা হয়, কুকুর মানুষের সেরা বন্ধু।
কিন্তু আপনার বাসায় যদি কুকুর থাকে তাহলে নিজের অজান্তেই আপনি করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারেন।
স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনা রোগের মূল ঝুঁকির কারণগুলো বিশ্লেষণ করেছেন এবং দাবি করেছেন যে, কুকুর পোষা আপনার করোনা ঝুঁকি বাড়িয়ে তোলে।

এ গবেষণায় গবেষকরা মার্চ থেকে মে মাস পর্যন্ত জাতীয় লকডাউন চলাকালীন স্পেনের ২,০৮৬ জন ব্যক্তিকে পর্যবেক্ষণ করেছেন।
তাদের বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে- যাদের বাসায় কুকুর ছিল তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

গবেষণার নেতৃত্বদানকারী ক্রিস্টিনা সানচেজ গঞ্জালেজ বলেন, ‘আমাদের গবেষণার ফল কুকুর-মানুষের মধ্যে সংস্পর্শ বাড়ানোর বিষয়ে সতর্ক করছে এবং এই বেশি সংক্রমণের কারণ এখনও ব্যাখ্যা করা যায়নি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.