তামিম ইকবাল উপভোগ করছেন পাকিস্তান

দল ফাইনালে উঠে গেছে, এর পেছনে তামিমের ভূমিকাটাও কম না।
এলিমিনেটরের দুটি ম্যাচেই ভালো শুরু এনে দিয়েছিলেন তার দল লাহোর কালান্দার্সকে।

প্রথম ম্যাচে ১০ বলে ১৮ রান করেন তামিম। পরের ম্যাচে ৫ চারে ২০ বলে করেন ৩০ রান।
দুই ম্যাচেই শুরুটা ছিল দুর্দান্ত।
আজ মঙ্গলবার ফাইনালে মাঠে নামবে করাচি কিংসের বিপক্ষে।
দলের এমন সাফল্যে সময়টাও উপভোগ্য হয়ে উঠেছে তামিম ইকবালের। এমনটা হওয়াই স্বাভাবিক।
ফাইনালের আগে ‘ক্রিকেট পাকিস্তান’-কে দেয়া এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন তার ভালো লাগার কথা।
চলতি বছরের শুরুতে জাতীয় দলের হয়ে পাকিস্তান সফর করেছিলেন তামিম।
যদিও করোনাভাইরাসের কারণে একটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.