রেকর্ড পরিমাণ পতনের পর তৃতীয় প্রান্তিকে মন্দা অবস্থা থেকে বেরিয়ে এসেছে জাপান।
দেশটির প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় ৫ শতাংশ বেশি অর্জিত হয়েছে।
দ্বিতীয় প্রান্তিকে করোনার ধাক্কায় জাপানের প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়।
এ সংকোচনের হার অনুমান করা হয়েছিল মাত্র ২ শতাংশের বেশি।
নভেল করোনাভাইরাস মহামারির পাশাপাশি ভোগকর বৃদ্ধির কারণে চলতি বছরের শুরুতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়।
তবে অভ্যন্তরীণ চাহিদা ও রফতানি বৃদ্ধির ফলে তৃতীয় প্রান্তিকে পরিস্থিতি বদলে যায়।
অবশ্য ১৯৮০ সালের পর থেকে জাপানের অর্থনীতি এ ধরনের সংকোচনের মুখে পড়েনি।
এমনকি যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের নির্মম প্রভাবকেও ছাড়িয়ে গেছে।
তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বৃদ্ধির বিষয়টি নিশ্চিতভাবেই জাপান সরকারের জন্য সুসংবাদ হিসেবে কাজ করবে।
কেননা অন্যান্য দেশের মতো লকডাউনে না গিয়ে তারা অর্থনীতি রক্ষা ও নভেল করোনার ছড়িয়ে পড়া প্রতিরোধের মধ্যে এক ধরনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলছিল।