২০৩০ সাল থেকে যুক্তরাজ্যের বাজারে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ করার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজ শিল্প বিপ্লবের যে ডাক তিনি দিয়েছেন এরই অংশ হিসেবে এই ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
তবে, তখনও অল্প সংখ্যক হাইব্রিড গাড়ির বাজার থাকবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
এদিকে, এই পরিকল্পনা বাস্তবায়নে ৪ বিলিয়ন পাউন্ডের বরাদ্দকে ‘ছোট’ হিসাবে আখ্যা দিয়ে সমালোচনা করেছেন সমালোচকরা।
এই বরাদ্দ যুক্তরাজ্যে হাইস্পিড রেল যোগাযোগের ২য় পর্যায়ের জন্য যে বরাদ্দ ১০০ বিলিয়ন পাউন্ড দেয়া হয়েছে তার ২৫ ভাগের মাত্র এক ভাগ।