বাণিজ্য যুদ্ধের পথে তুরস্ক-সৌদি আরব!

এরদোয়ান এবং তুরস্কের সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক যাচ্ছে না।
তারই পরিপ্রেক্ষিতে তুরস্ককে শায়েস্তা করার উপায় খুঁজছিল সৌদি সরকার।
বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে তুরস্কের এরদোয়ান সরকারকে শায়েস্তা করার উপায় হিসেবে বাজার বন্ধের কৌশল নিয়েছে তারা।

এ বষয়ে নিশ্চিত তথ্যের ভিত্তিতে ব্রিটিশ দৈনিক ‘ফাইনানসিয়াল টাইমস’ বলছে, যে সৌদি আরব তুরস্কের পণ্য আমদানির ওপর ‘অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা‘ চাপিয়েছে।

যদিও সৌদি সরকার এই বিষয়টি বিন্দুমাত্র স্বীকার করতে নারাজ। তবে সাংবাদিক, পর্যবেক্ষক এবং তুরস্কের ব্যবসায়ী মহল অবশ্য নিশ্চিত যে সৌদি সরকারের প্ররোচনায় দেশটিতে তুর্কি পণ্য বয়কটের ক্যাম্পেইন দ্রুত ছড়িয়ে পড়েছে।

সৌদি সরকারের ইচ্ছাতেই যে এই বয়কট ক্যাম্পেইন চলছে, তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহে, যখন সৌদি খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ (এসএফডিএ) তুরস্ক থেকে সব ধরনের মাংস, মাছ, ডিম এবং দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি স্থগিত করার সিদ্ধান্ত জানায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.