ব্রিটিশদের আস্থা অক্সফোর্ডের টিকায়

করোনোভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে ভ্যাকসিনকেই একমাত্র ভরসা হিসেবে দেখা হলেও নানা পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল ও প্রস্তুতি নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
এই ভ্যাকসিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মধ্যেও।

বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনের অগ্রগতি সাফল্য দেখালেও ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ওপর আস্থা বেশি ব্রিটেনবাসীর।
ইতোমধ্যে ব্রিটিশ সরকার মডার্না ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ অর্ডার করেছে।
করোনা ভাইরাস মোকাবিলায় এটি ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকরি বলে দাবি করা হচ্ছে।
তবে ভ্যাকসিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির।

‘করোনা টিকা নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। বিভিন্ন সময়ে আমরা ইতিবাচক তথ্য পাচ্ছি। কিন্তু টিকা এখনো পর্যন্ত বাজারে আসেনি। হয়তো উদ্ভাবনে আশানুরূপ ফলাফল না পাওয়া যায়নি। তবে আমরা আশাবাদী বিজ্ঞানীরা শিগগির কার্যকর টিকা উদ্ভাবনে সক্ষম হবেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.