বার্সেলোনায় পা রেখেই আয়করের মুখোমুখি মেসি

বুধবার বার্সেলোনায় পা রেখেই আয়কর সংস্থার কর্তাদের মুখোমুখি হতে হয় বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ছিলেন মেসি।
আন্তর্জাতিক ব্যস্ততা শেষে আবারো ফিরতি পথ ধরেন বার্সেলোনার।
তবে ফেরাটা সুখকর হলো না তার। বুধবার বার্সেলোনার এল প্র্যাত বিমানবন্দরে পা রাখতেই তাকে ঘিরে ধরেন স্পেনের আয়কর আদায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, কর সংস্থার কমপক্ষে ৫ জন কর্তা এ সময় উপস্থিত ছিলেন।

নিজের ব্যক্তিগত জেটে বার্সায় পা রাখা মেসিকে তারা বলেন, তার এবং পুরো ক্রু এর সব ডকুমেন্ট তাদের দেখাতে।
একই সঙ্গে কাস্টমসে ট্যাক্স আদায় করার জন্যও তাকে নির্দেশ দেয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.