জর্জিয়ায়ও শেষ রক্ষা হলো না ডোনাল্ড ট্রাম্পের

ভোট পুনঃগণনাতেও ব্যাটলগ্রাউন্ড খ্যাত জর্জিয়া অঙ্গরাজ্যে বিজয়ী হলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বাইডেনকে পুনরায় বিজয়ী ঘোষণা করে নির্বাচনী কর্তারা।
এ রাজ্যের ১৬টি ইলেকটোরাল ভোট নিয়ে বাইডেনের ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬ আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ২৩২টি।

২০২০-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া গুরুত্বপূর্ণ একটি রাজ্য।
এ রাজ্যে ভোট কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প।
এরপরই ভোট পুনঃগণনার ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোট পুনঃগণনাতেও বাইডেনের কাছে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর মধ্যে দিয়ে ২৪ বছর পর এ অঙ্গরাজ্য ডেমোক্র্যাট বিজয়ী হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.