মোহাম্মদ আশরাফুল। একসময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
কিন্তু হঠাৎই এক দমকা হাওয়ায় নিভে যায় জাতীয় দলের এই প্রদীপ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি।
দীর্ঘ পাঁচ বছর নির্বাসনে থাকতে হয় ক্রিকেট থেকে।
সাজাভোগ করে আবারো ফেরেন আশরাফুল।
২০১৮ সালের আগস্টে মুক্ত হন অন্যতম এই তারকা ক্রিকেটার।
তবে এরপর আর সুযোগ হয়নি জাতীয় দলে খেলার। তবে হাল ছাড়েননি।
এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলের হয়ে মাঠে নামার।
ফিক্সিংয়ের সেই কালো অধ্যায় পার করে আশরাফুল আবারও ফিরতে চান জাতীয় দলে।
বিশ্বাস রাখেন অন্তত একটি ম্যাচ হলেও বাংলাদেশের জার্সি গায়ে খেলার।
সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি।