দক্ষিণ কোরিয়ায় টানা ৫ দিনে সংক্রমণের রেকর্ড

টানা পাঁচদিন ধরেই দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গত কয়েকদিন ধরেই দৈনিক নতুন সংক্রমণ তিন শতাধিক ছাড়িয়ে গেছে।
রোববারও নতুন করে তিনশোর বেশি মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদিকে, কর্মকর্তারা সতর্ক করেছেন যে রাজধানী সিউল এবং এর আশেপাশের জনবহুল এলাকায় এভাবে সংক্রমণ বাড়তে থাকলে কঠোর বিধি-নিষেধ জারি করা হবে।

কোরিয়া ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
তবে আগের দিনের তুলনায় এই সংখ্যা কিছুটা কম।
একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ৩৮৬।
গত আগস্টের পর দৈনিক সংক্রমণ এতো বেশি দেখা যায়নি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.