পাকিস্তান ছাড়ার হুমকি টেক জায়ান্টদের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ইসলাম ও সরকারবিরোধী প্রচারণা বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
নতুন নিয়মে দেশটিতে ইসলাম ধর্মের জন্য অবমাননাকর কোনও পোস্ট দিলেই ৩ দশমিক ১৪ মিলিয়ন ডলার জরিমানা ঘোষণা করা হয়েছে।

তবে ইমরান সরকারের এধরনের পদক্ষেপে মোটেও সন্তুষ্ট নয় আন্তর্জাতিক টেক জায়ান্টরা।
এধরনের কড়াকড়ি প্রত্যাহার করা না হলে পাকিস্তান থেকে ব্যবসা গুঁটিয়ে নেয়ার হুমকি দিয়েছে তারা।

সম্প্রতি ফেসবুক-টুইটার-গুগলসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের জোট এশিয়া ইন্টারনেট কোয়ালিশনের (এআইসি) পক্ষ থেকে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, সরকারের জারি করা নতুন বিধিনিষেধগুলো সংশোধন করতে হবে।
তা না হলে পরিষেবা বন্ধ করে দেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.