সহসাই কাটছে না মার্কিন অর্থনীতির সংকট

করোনার দাপটে গভীর সংকটে পড়া মার্কিন অর্থনীতি শিগগিরই ঘুরে দাঁড়াতে পারছে না বলে সতর্ক করেছে নিউইয়র্কভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জেপি মরগান। সংস্থাটির শঙ্কা, আগামী বছরের শুরুতে আবারও নেতিবাচক প্রবৃদ্ধিতে আটকে পড়বে মার্কিন জিডিপি।

সংস্থাটি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আবারও খারাপ আকার ধারণ করা করোনাভাইরাস।
যদিও মার্কিন অর্থনীতিকে টেনে তোলাসহ সরকার পরিচালনার পরিকল্পনা বাস্তবায়নে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, গত শুক্রবার নতুন করে এই শঙ্কাজনক পূর্বাভাস দিয়েছে জেপি মরগান। সংস্থাটির অর্থনীতিবিদরা বলছেন, এবারের শীত আরও ভয়াবহ হবে মার্কিনিদের জন্য। আগামী বছরের প্রথম প্রান্তিকে নতুন করে সংকোচনের মুখে পড়তে হবে। যদিও সে সময়ই করোনার ভ্যাকসিন পাওয়ার আশা করছেন মার্কিন নাগরিকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.