‘বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত নই’

মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো নেতার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তবে প্রেসিডেন্ট হিসেবে এখনও জো বাইডেনকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন বলেও মন্তব‌্য করেছেন তিনি।

রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন জনগণের প্রতি যার প্রতিশ্রুতি রয়েছে, আমরা তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত। তবে এজন‌্য যে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, তা কেবল দিতে পারে, নির্বাচনে কোনো বিরোধী দল পরাজয় মেনে নিয়ে জয়ী দলকে অভিনন্দন জানানোর মাধ‌্যমে। অথবা কোনো যথাযথ প্রক্রিয়ার মাধ‌্যমে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.