‘তুরস্কের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ’

তুরস্কের সঙ্গে সৌদির ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে শনিবার দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
রয়টার্সে এক বিবৃতির বরাতে এ খবর প্রকাশিত হয়েছে।

মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তির রাজনৈতিক রেষারেষির ধাক্কা এখন বাণিজ্য সম্পর্কের ওপরও লেগেছে এবং এরদোয়ান সরকারকে শায়েস্তা করতে সৌদি আরব তুর্কি বাজার বন্ধের কৌশল নিয়েছে বলেও শোনা যাচ্ছে।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, এমন জল্পনা ও বাজার বয়কটের বিষয়টি উড়িয়ে দিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনানুষ্ঠানিকভাবে সৌদি সরকার তুরস্কের পণ্য বয়কটের কোনো প্রচারণা চালাচ্ছে না।

আনাদোলু লিখেছে, শনিবার রিয়াদে শুরু হওয়া দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনের উদ্বোধনী দিনে তুরস্কের যোগ দেয়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুর্কি পণ্য বয়কট ও দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.