মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হচ্ছেন জ্যানেট ইয়েলেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নারী দেশটির অর্থমন্ত্রী হতে চলেছেন।
ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন।

জো বাইডেনের ট্রানজিশনাল টিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস ও বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমগুলো বলছে, বাইডেনের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যানেট ইয়েলেন।
৭৪ বছর বয়সী এই অর্থনীতিবিদ এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন।
ক্ষমতা হস্তান্তরের বার্তা পাওয়ার পরই সোমবার রাতে কেবিনেটে কারা আসছেন, তাদের সম্ভাব্য নাম ঘোষণা করেছে বাইডেনের ট্রানজিশনাল টিম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.