এবার লকডাউন শিথিল করছে ফ্রান্স

কঠোর লকডাউন শিথিল করতে যাচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স।
দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।
অপ্রয়োজনীয় দোকান-পাট আবারও খোলার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

ম্যাক্রোঁ এক ঘোষণায় জানিয়েছেন, ক্রিসমাসের উৎসবে লোকজন পরিবারের সদস্যদের নিয়ে উদযাপন করতে পারবেন।
তবে বার এবং রেস্টুরেন্ট আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বন্ধই থাকছে বলে জানানো হয়েছে।

ফ্রান্সে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে পিক স্তর (সর্বোচ্চ সংক্রমণ) পার করেছে ফ্রান্স।

তিনি জানিয়েছেন, উৎসবের মৌসুমকে সামনে রেখে আগামী ১৫ ডিসেম্বর থেকে লকডাইন শিথিল হতে শুরু করবে। সিনেমা হলগুলো পুনরায় খুলে দেওয়া হবে এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.