করোনা সামাল দিতে যখন পুরো বিশ্বের টালমাটাল অবস্থা তখন বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন নিয়ে সুখবর আসছে।
কয়েকদিন আগে ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা সুখবর দিয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে তাদের তৈরি করোনা ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করেছিল তারা।
তবে সম্প্রতি রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ দ্বিতীয় দফায় ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে দেশটি।
যদিও প্রথম দফায় ৯২ শতাংশ কার্যকরী বলে দাবি করেছিল তারা।
একইসঙ্গে এটি বিশ্বের সবচেয়ে সস্তা ভ্যাকসিন হবে বলে দাবি রাশিয়ার। খবর ভারতীয় গণমাধ্যমের।