বিয়ের নামে ধর্মান্তর করলে ভারতে ১০ বছরের জেল!

বিবাহের নামে ধর্মান্তরণের বিরুদ্ধে অধ্যাদেশ জারি করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।
অধ্যাদেশে বলা হয়েছে, ছল-চাতুরি করে ধর্ম পরিবর্তন করানোর অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হবে।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এক বৈঠকে অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
যোগী নিজে এই বেআইনি ধর্মান্তরণ প্রতিরোধ অধ্যাদেশ ২০২০-এ অনুমোদন দেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ।

ওই অধ্যাদেশে বলা হয়েছে, ধর্মান্তকরণের উদ্দেশে যদি কোনও মহিলাকে বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়, তা হলে আইনের চোখে সেই বিবাহ বৈধ নয়।
তা বাতিল বলে ধরা হবে।

শুধু তাই নয়, নিজের ইচ্ছেয় যদি কোনও মহিলা ধর্ম পরিবর্তন করতে চান, সে ক্ষেত্রে বিয়ের ২ মাস আগে জেলাপ্রশাসকের কাছে সেই মর্মে আবেদন জমা দিতে হবে।
অন্যথায় ৪ মাস থেকে ৩ বছর পর্যন্ত সাজা হতে পারে।
সেই সঙ্গে জরিমানা দিতে হতে পারে কমপক্ষে ১০ হাজার টাকার।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.