ফ্লিনকে ক্ষমা করতে চান ডোনাল্ড ট্রাম্প

সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমতা করে দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয়ে এফবিআইকে মিথ্যা বলায় ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্পের এই সাবেক সহযোগী।

সে সময় তিনি রাশিয়ার সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার শেষ দিনগুলোতে বেশ কিছু মানুষকে ক্ষমা করতে চান।
এরই ধারাবাহিকতায় ফ্লিনের নাম অন্তর্ভূক্ত করতে চান এই বিদায়ী প্রেসিডেন্ট।

২০১৬ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাশিয়ার দূতের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন ফ্লিন।
এই ঘটনা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার আগেই ঘটেছে। পরবর্তীতে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করতে গিয়ে ফ্লিনের গোপন বৈঠকের কথা সামনে আসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.