ধর্ষকের শাস্তি খোজা, পাকিস্তানে নতুন আইন

পাকিস্তানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় নতুন শাস্তির বিধান পাস করেছে দেশটির মন্ত্রিপরিষদ।
নতুন আইনে শাস্তি হিসেবে ধর্ষককে রাসায়নিক প্রয়োগে খোজাকরণ ও ফাঁসির বিধান রাখা হয়েছে। তবে জনসম্মুখে এটি কার্যকর হবে না।

এই সিদ্ধান্তকে পাকিস্তান সরকার ‘অ্যান্টি রেপ’ অধ্যাদেশ এবং পাকিস্তান পেনাল কোড (সংশোধন) অধ্যাদেশ হিসেবে আখ্যায়িত করে অনুমোদন দিয়েছে।
এছাড়া দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে।
হিজড়া ও গণধর্ষণের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে অন্যতম বড় সিদ্ধান্ত বলেও মনে করা হচ্ছে।
পাশাপাশি বহুল বিতর্কিত ‘টু ফিঙ্গার’ টেস্ট নিষিদ্ধ করাও প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খান জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো প্রকার দেরি মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘আমাদের নাগরিকের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.