‘গাজায় দারিদ্র্যসীমার নিচে ১০ লক্ষাধিক ফিলিস্তিনি’

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের কারণে মাত্র ১০ বছরে ফিলিস্তিনিদের ক্ষতি হয়েছে অন্তত ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার।
দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন ১০ লাখেরও বেশি মানুষ।
সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটির বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জোট আঙ্কটাড।
এতে গাজা উপত্যকায় ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের কিছু ফলাফল দেখানো হয়েছে।

এই ১০ বছরে গাজার অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এবং দারিদ্র্যহার পৌঁছেছে ৫৬ শতাংশে।
এ অবস্থার আরও অবনতি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.