মার্চের পর সর্বোচ্চ দৈনিক করোনা সংক্রমণ দক্ষিণ কোরিয়ায়

গত মার্চের পর বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে এক সময় মহামারি করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সফল বলে বিবেচিত এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়।

রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় ফের সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিনিষেধ আরোপের পরও দেশটিতে তৃতীয় দফায় ভাইরাসটির সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের এক মাস না পেরোতেই চলতি সপ্তাহে দেশটির সরকার রাজধানী সিউলসহ তার আশেপাশের এলাকাগুলোতে সামাজিক দূরত্ব সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আবারও আরোপ করেছে।

গত ৬ মার্চের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় দৈনিক সংক্রমণ ৫০০ ছাড়িয়ে বৃহস্পতিবার ছিল ৫৮৩ জন। কিছু বিশেষজ্ঞ বলছেন, সরকার দ্রুত বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণে ফের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.