করোনা মহামারিতে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ভুক্তভোগী যুক্তরাষ্ট্র।
সেখানে আক্রান্ত-মৃতের সংখ্যা অন্য যেকোনও অঞ্চলের তুলনায় সর্বোচ্চ তো বটেই, দেশটির অর্থনীতিতেও লেগেছে শক্তিশালী আঘাত।
করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে যত লোক বেকার হতে পারেন বলে ধারণা করছিলেন বিশেষজ্ঞরা, বাস্তবে কর্মহীন লোকের সংখ্যা বাড়ছে তার চেয়েও দ্রুত গতিতে।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রতিবেদন অনুসারে, দেশটিতে গত ২১ তারিখ শেষ হওয়া সপ্তাহে কাজ হারিয়ে সরকারের কাছে বেকারত্ব সুবিধার জন্য আবেদন করেছেন অন্তত ৭ লাখ ৭৮ হাজার মানুষ, যা অর্থনীতিবিদদের ধারণার চেয়ে প্রায় অর্ধলাখ বেশি।