হাসপাতালে থাকা মরদেহ খুবলে খাওয়ার চেষ্টা করছে কুকুর

হাসপাতালের স্ট্রের মধ্যে সাদা চাদরে একটি মরদেহ ঢাকা।
তার পাশেই একটি কুকুর দাঁড়িয়ে আছে।
সে ওই মরদেহটি খুবলে খাওয়ার চেষ্টা করে যাচ্ছে।
হাসপাতালের ভেতরেই এমন দৃশ্য ভাবা যায়? কিন্তু ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালে এমনটাই ঘটেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ওই ঘটনার ভিডিও প্রকাশ হতেই চারদিকে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

হাসপাতালে রোগীদের ঠিকমত সেবা না দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়।
কিন্তু মরদেহের প্রতি এমন অবহেলা মেনে নেওয়ার মতো নয়।
ঘণ্টার পর ঘণ্টা মরদেহ ফেলে রাখা হয়েছে।
কুকুর সেই মরদেহ খুবলে খাওয়ার চেষ্টা করছে অথচ হাসপাতাল কর্তৃপক্ষের নজরেই আসেনি এই ঘটনা।
মৃত মানুষের প্রতি কতটা অবহেলা করা হচ্ছে তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই দৃশ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.